পড়ে থাকে
চোখ তো মরুভূমি আজ
অনেক আগে দীঘি ছিল সে।
উট দেখা যায়? মরুজাহাজ?
তাহলে পিঠে দেখই নাহয় বসে।
অনেক আগে দীঘি ছিল সে।
উট দেখা যায়? মরুজাহাজ?
তাহলে পিঠে দেখই নাহয় বসে।
কোনদিকে পথ বাঁকলে ভাববে তুমি
আরও একটু এগোলে সবুজ গন্ধ
উটের খুরে তপ্ত মরুভূমি
গোপন রেখেছে আমার প্রেমের কবন্ধ।
আরও একটু এগোলে সবুজ গন্ধ
উটের খুরে তপ্ত মরুভূমি
গোপন রেখেছে আমার প্রেমের কবন্ধ।
ক্যাকটাস আর কাঁটার কাছে থেমো
যখন রাতের হেঁয়ালি হাওয়ায় ওড়ে
বালি খুঁড়ে ওই সুড়ঙ্গটাতে নেমো
যেখানে প্রেমের কবন্ধ পচে মরে।
যখন রাতের হেঁয়ালি হাওয়ায় ওড়ে
বালি খুঁড়ে ওই সুড়ঙ্গটাতে নেমো
যেখানে প্রেমের কবন্ধ পচে মরে।
উটের তৃষ্ণা নেই আর
মুখ ভেঙচিয়ে ব্যঙ্গ করছে খালি
মরীচিকা দেখে তেষ্টা পেয়েছিল শেষবার
তার প্রিয়ার রক্ত শুষে নিয়েছিল বালি।
মুখ ভেঙচিয়ে ব্যঙ্গ করছে খালি
মরীচিকা দেখে তেষ্টা পেয়েছিল শেষবার
তার প্রিয়ার রক্ত শুষে নিয়েছিল বালি।
তবু কি আদিম স্বপ্নে বৃষ্টি পড়ে?
সেই যে দুকূল ভাসিয়ে ছোটার নেশা?
চোখের মেয়াদ ফুরলে শূন্য ঘরে
উটের খুরের দাগ পড়ে থাকে—জলেতে বালিতে মেশা।
সেই যে দুকূল ভাসিয়ে ছোটার নেশা?
চোখের মেয়াদ ফুরলে শূন্য ঘরে
উটের খুরের দাগ পড়ে থাকে—জলেতে বালিতে মেশা।
No comments:
Post a Comment