বোঝা শক্ত
অজ্ঞান রাজকন্যার দিকে তাকিয়ে দুজন।
কে তাকে জাগিয়ে তুলবে আগে?
হঠাৎ মায়াবন্দর থেকে দৈত্য উধাও, রাজকন্যাও নেই
রাজপুত্র কান্নায় ভেঙে পড়ে, পক্ষিরাজও নিখোঁজ মায়াবী অস্তরাগে।
আসলে তারা তিনজনই পড়ে গেছে রূপকথার ফাঁদে
দৈত্য মরেছে, তার কপালে অরণ্য-হিম ছুঁয়ে রাজপুত্র ভাবে রক্ত।
এ দৃশ্য দেখে কবিরা যখন ঝাঁপ দেবে ভাবছে সম্মোহনের খাদে
প্রিয়া এসে চুপিচুপি মরুঝড় রেখে গেল।
এখন এসব রূপকথা, বালি না স্মৃতি বোঝা শক্ত।
No comments:
Post a Comment